শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের পঞ্জশিরে জোরালো আক্রমণ চালাল তালিবান

  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১০.২১ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পঞ্জশির তালিবানের গলার কাঁটা হয়েই ছিল। কেননা এখনও পঞ্জশির তালিবানের কাছে আত্মসমর্পণ করেনি। পঞ্জশিরের বিরুদ্ধে যুদ্ধও শুরু করেছিল তালিবান। সফল হয়নি। এবার আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার পরেই তালিবান আর একবার জোরালো আক্রমণ চালাল পঞ্জশিরে।

সময়ের আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের একমাত্র বিরোধী ঘাঁটি পঞ্জশিরে হামলা চালাল তালিবান। সোমবার রাতের ওই হামলায় দু’পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে সংঘর্ষে ৭-৮ জন তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে বলে দাবি আহমেদ মাসুদের মুখপাত্রের।

নর্দার্ন অ্যালায়েন্সের নেতা মাসুদই পঞ্জশির রক্ষা করে চলেছেন। তবে সম্প্রতি একটি খবরে দাবি করা হয়েছিল, আন্তর্জাতিক সাহায্য এবং রসদের অভাবে মাসুদ বাহিনী ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। মাসুদ শিবির অবশ্য এই বক্তব্যের সত্যতা স্বীকার করেনি।

সোমবার তালিবান মুখপাত্র দাবি করেছিলেন, পঞ্জশিরের দখল নেওয়া শুধু সময়ের অপেক্ষা। এ দিকে মাসুদবাহিনীর বক্তব্য, শুধু পঞ্জশিরের জন্যই নয়, তাঁরা গোটা আফগানিস্তানের জন্যই লড়ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com