শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের যে কোনো উচ্চতায় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিষিদ্ধ :যুক্তরাষ্ট্রের এফ এ এ

  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১০.১১ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন এফ এ এ সোমবার জানায়, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর, কাবুল বিমানবন্দরে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল না থাকায়, এফ এ এ’র আগাম অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের অসামরিক বিমানের ওই দেশটির ওপর দিয়ে উড়ান নিষিদ্ধ করা হয়েছে।

এফ এ এ এক বিবৃতিতে জানায়, “একই সঙ্গে এয়ার ট্রাফিক ব্যবস্থা, আফগানিস্তানে কার্যকরী অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুপস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায়, যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান সংস্থা, পাইলট এবং যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রিকৃত বিমানগুলিকে বেশির ভাগ আফগানিস্তানের যে কোনো উচ্চতায় চলাচল নিষিদ্ধ করা হচ্ছে”।

এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানায় আফগানিস্তান থেকে লক্ষ লক্ষ লোকের উদ্ধারের সুবিধার্থে তারা কাবুল বিমান বন্দরের বিমান চলাচলের দায়িত্ব গ্রহণ করছে।

এফ এ এ  কর্তৃপক্ষ জানান, “যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান সংস্থাগুলি সুদূর উত্তরাঞ্চলীয় সীমান্তের নির্দিষ্ট এলাকা দিয়ে অতি উচ্চ জেট-রুট ব্যবহার অব্যাহত রাখতে পারবেন। যুক্তরাষ্ট্রেরযে কোনো অসামরিক বিমান সংস্থাকে আফগানিস্তানের আকাশে প্রবেশ করতেবা বেরিয়ে যেতে এফ এ এ ‘র আগাম অনুমতি নিতে হবে”।

(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com