রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর মান্দায় ৮ জুয়ারী আটক 

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ২.৪৭ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর  মান্দায় ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২৯ ‍আগস্ট) রাতে উপজেলার পরানপুর ইউপির কালীতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার বানিসর কালিতলা গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩২), মৃত আশরাফ আলী মহালাতের ছেলে আলেকনুর (৩৫), মৃত আব্দুস সালামের ছেলে জাকির হোসেন (২৮), আব্দুস সাত্তারের ছেলে আক্তার হোসেন (২৮), বিলাত আলী সরদারের ছেলে আবুল কালাম (৪০), মৃত মুসা মণ্ডলের ছেলে মামুনুর রশিদ (৩৮), চককেশব গ্রামের মমতাজের ছেলে আল মামুন রশিদ (৩৫) এবং চকরঘুনাথ গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অত্র এলাকায় তাস-জুয়া ও নারী ব্যবসা করে আসছিল তারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে পুলিশের একটি টিম ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীতলা বানেশ্বর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com