সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

শহীদ জিয়ার বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১.৫৭ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মঙ্গলবার সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অগ্রসেনানী, মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার ( জেড ফোর্সের অধিনায়ক) বীর উত্তম মেজর জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জিয়াউর রহমানের মৃত্যুর ৪০ বছর পর তাকে নিয়ে টানা হেঁচড়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলা সিনিয়র আইনজীবী মোহাম্মদ শামছুল আলম, এডভোকেট হাসিবুর রহমান, এডভোকেট সৈয়দ ফখরুল আলম নাহিদ, এডভোকেট তোফাজ্জল হোসেন, এডভোকেট মহসিন কবির স্বপন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন, এডভোকেট শিপন, এডভোকেট আমজাদ, এডভোকেট সোহেল মাহমুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ। এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ আইনজীবী ফোরাম লক্ষীপুরের বিক্ষোভ-সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ ফেরদাউস মানিক।

বক্তারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com