শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আন্তর্জাতিক বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগান সাংবাদিক কর্মীরা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১.৪২ এএম
  • ২১৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা কার্যত সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের শাখা সংগঠন আইএস-খোরাসানের আত্মঘাতী জঙ্গি হানা এবং তার বদলা নিতে মার্কিন সেনার ড্রোন হামলা ও রকেট হামলা। গোটা আফগানিস্তানজুড়ে ভয়ের পরিবেশ। সেজন্য এবার জাতিয়সংঘ এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগান সাংবাদিক কর্মীরা। তাঁদের খোলা চিঠিতে জানালেন বাঁচার আর্তি।

জানা গিয়েছে, চিঠিতে স্বাক্ষর করেছেন ১৫০ জন আফগান সংবাদকর্মী । তাঁরা লিখেছেন, সংবাদমাধ্যমের উপর বাড়তে থাকা আঘাতের কারণে আমরা আতঙ্কিত। আমাদের পরিবার এবং সম্পত্তি নষ্ট করা হচ্ছে। রাষ্ট্রসংঘ এবং বিশ্বের কাছে আর্জি আমাদের বাঁচান। আমাদের পরিবারকে রক্ষ করুন। তাঁদের আর্তি, “গত দু’দশক ধরে যাঁরা আফগানিস্তানের গণতন্ত্র রক্ষার্থে কাজ করল তাঁদের আপনারা সাহায্য করুন।” তাঁদের উপর তালিব জঙ্গিদের অত্যাচার রুখতে যাতে গোটা বিশ্ব সংঘবদ্ধ হয়, সেই আর্জিও জানালেন সংবাদকর্মীরা।

 

আফগান সাংবাদিক আহমেদ নাভিদ বলেন, “এই পরিস্থিতিতে গোটা বিশ্বের উচিত হাত গুটিয়ে না থেকে আমাদের সাহায্য করা।  সংবাদিক রফিউল্লা নিকজাদ বলেন, বর্তমানে এক অস্থির পরিবেশের মধ্যে আমাদের জীবন কাটছে। ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে, তা নিজেরাও জানি না। আপনারা আমাদের কথা শুনুন।

১৫ অগাস্ট কাবুলের দখল নেয় তালিবান। বর্তমানে আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে জেহাদিরা। ক্ষমতা দখলের পর মুখে স্বাধীনতার কথা বলেও, সংবাদমাধ্যমের কর্মীদের উপর প্রথাগত অত্যাচার শুরু করে তালিবরা। কাবুল এবং জালালাবাদে টোলো নিউজের সংবাদকর্মীদের মারধর করা হয়। এছাড়া সাংবাদিকদের বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালায় তালিবান। সূত্রের খবর, জার্মান সংবাদমাধ্যম -এর এক সাংবাদিকের পরিবারের সদস্যকেও হত্যা করেছে  জঙ্গিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com