শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল আমেরিকা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১.১৯ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানে তালিবানরা দখলের পর ২০ বছরের যুদ্ধের সমাপ্তি। অবশেষে দেশে ফিরল মার্কিন সেনা। আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল আমেরিকা। পূর্ব ঘোষণা মতোই ৩১ অগাস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিল আমেরিকা৷

ওয়াশিংটন এবং ন্যাটোর দেশগুলিকে আগাম পরিকল্পনা ছাড়াই আফগান প্রদেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে।। এমন অশান্ত পরিবেশে পশ্চিমী শক্তিকে সাহায্য করা শয়ে শয়ে আফগানীকে তালিবানি ঘেরাটোপের মধ্যেই রেখে গেল আমেরিকা। এদিকে, মার্কিন সেনা দেশ ছাড়ার পরই রীতিমতো উৎসবের মেজাজে কাবুল।

সোমবার আল জাজিরা টিভির রিুপোর্ট অনুযায়ী তালিবান মুখপাত্র কারী ইউসুফ  বলেছেন: শেষ মার্কিন সেনা কাবুল বিমানবন্দর ত্যাগ করা মাত্র পূর্ণ স্বাধীনতা লাভ করল আমার দেশ।

সেনা প্রত্যাহারের পর মার্কিন প্রেসিডেন্টকে এক বিবৃতিতে বলেন, আফগানিস্তান ত্যাগ করতে যাঁরা ইচ্ছুক তাঁরা যাতে নিরাপদ দেশ ছাড়তে পারে, তালিবানিদের এই প্রতিশ্রুতির দিকে নজর থাকছে বিশ্বের।

টুইটারে দেশে সেনাবাহিনীর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের ইতি হল। বিগত ১৭ দিনে আকাশপথে সবথেকে বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। মার্কিন বাহিনী ১ লক্ষ ২০ হাজারের বেশ মার্কিন নাগরিক, সহকারী দেশের নাগরিক ও আমেরিকার আফগান সহকারীদের উদ্ধার করেছে যা আমেরিকার ইতিহাসে বৃহৎ। মার্কিন সেনা অসম্ভব সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের ছাপ রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com