বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

আফগানিস্তানে তালিবানের নতুন একটি মন্ত্রিসভা ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ২.২৭ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

আফগানিস্তানে তালিবানের এক ঊর্ধতন নেতা জানান, যে তাদের দল, নতুন একটি মন্ত্রিসভা ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যাতে অন্তর্ভুক্ত থাকবে “রাহবারি শুরা” বা নেতৃত্বদানকারী কাউন্সিলের সকল সদস্য।

তালিবানের সুপ্রিম কমান্ডার, হাইবাতুল্লাহ আখুন্দজাদা, তার সহকারী, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দীন হাক্কানি, তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র, মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং তালিবান মিলিটারি কমিশনের প্রধানের সঙ্গে তালিবানের জন্মস্থান হিসেবে খ্যাত, কান্দাহার শহরে সরকার গঠন সম্পর্কিত শলা-পরামর্শ শুরু করেছেন।

তালিবানের অন্য এক ঊর্ধতনো নেতা, শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই, শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, বর্তমানে তালিবান নেতৃত্ব একটি সরকার গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠী, রাজনৈতিক দল এবং ইসলামী আমিরাতের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যে সরকার আফগানিস্তানের অভ্যন্তরে এবং বাইরে গ্রহণযোগ্য এবং স্বীকৃত হবে।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, এই প্রক্রিয়া সম্পন্ন প্রায়। তালিবান নেতা জানান, তালিবান নেতৃত্ব প্রধান সহকারী সিরাজুদ্দীন হাক্কানি এবং অপর সহকারী প্রধান, মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে মন্ত্রিসভার নাম চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছে। তিনি জানান, এই মন্ত্রিসভায় ২৬জন সদস্য থাকতে পারেন এবং যাতে কাউন্সিলের বাইরের লোকজনও শামিল হতে পারেন।
সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিজে মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত অনুমোদন দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com