শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কাবুল বিমান বন্দর লক্ষ্য করে আগামী ৩৬ ঘন্টার মধ্যে আরো একটি হামলা হতে পারে : বাইডেনের

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ১.১২ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা যে, কাবুল বিমান বন্দর লক্ষ্য করে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আরো একটি হামলা হতে পারে এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য হুমকির প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানায়।

নিরাপত্তা হুশিয়ারিতে আমেরিকান জনগণকে বিমানবন্দর পরিহার করার নির্দেশ দেয়া হয়েছে। যারা দক্ষিণ গেইট (এয়ারপোর্ট সার্কেল), নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দরের উত্তর পশ্চিম এলাকার পাঞ্জশির পেট্রল স্টেশন সংলগ্ন গেইটের কাছে অবস্থান করছেন, তাদের যথাশীঘ্র ঐসব এলাকা থেকে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি তাদের নাগরিকদের উদ্ধার তৎপরতা প্রশমিত করলে, আফগান জনগণ তালিবানের হামলা থেকে পালাবার চেষ্টা চালালে এবং কাবুল বিমানবন্দরের সীমানায় সংগঠিত আত্মঘাতী বোমা হামলার মাত্র দুদিন পরে, আরো হামলার ব্যাপারে হুশিয়ার করে দেন। কাবুল বিমানবন্দরের আত্মঘাতী হামলায় অন্তত ১৭০ জন আফগান নাগরিক ও ১৩ জন যুক্তরাষ্ট্রের সেনা প্রাণ হারান।
প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি বিশাল এই উদ্ধার তৎপরতার শেষ পর্বে এবং আমেরিকান সেনাদের প্রত্যাহার শেষ হওয়ার আগে, স্থলে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে অবস্থানরত আমেরিকান সেনাদের রক্ষার্থে যুক্তরাষ্ট্রের কমান্ডারদের প্রতি নির্দেশ দিয়েছেন।
হোয়াইট হাউজ জানায়, শনিবার বিকেল ৩টা পর্যন্ত ১২ ঘন্টার মধ্যে, ২০০০ লোককে কাবুল থেকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর ফ্লাইটে ১৪০০ জন এবং জোটবাহিনীর ৭টি উদ্ধার ফ্লাইটে ৬০০ জনকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com