শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড় বাধার মুখে পড়ল তালিবান

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ২.০৮ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড়সড় বাধার মুখে পড়ল তালিবান। সে দেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্‌’র বাহিনীর সামনে পড়ে বিপুল ক্ষয়ক্ষতি হল তালিবানের। কথা রাখলেন আমরুল্লা সালেহ। লড়াই দিলেন তালিবানি আগ্রাসনের সামনে। শুধু লড়াই-ই দিলেন না, সফলও হলেন। নাজেহাল হল তালিবান।কাপিসার সানজান এবং বাঘলানের খোস্ত ওয়া ফেরেং এলাকায় দুই বাহিনীর সংঘর্ষ ঘটেছে। প্রাথমিক ভাবে তালিবান বিপাকে পড়েছে বলেই খবর। বহু তালিবানি যোদ্ধা নিহত হয়েছে বলে শোনা যাচ্ছে।

গোটা আফগানিস্তান জুড়ে তালিবানি বিক্রম। কিন্তু পঞ্জশির এখনও পর্যন্ত তারা কব্জা করতে পারেনি। তবে এলাকা ঘিরে ফেলেছে তালিবান যোদ্ধারা। কিন্তু তা সত্ত্বেও সালেহ্‌’র বাহিনীর কাছে নাকাল হচ্ছে তালিবান।

কাবুল বিমানবন্দরে হামলার পর একটি টুইটে বিশ্বের কাছে বার্তা দিয়ে সালেহ্‌ লেখেন, ‘সন্ত্রাসবাদের কাছে বিশ্ব যেন মাথা নত না করে। কাবুল বিমানবন্দর যেন মানবতার লাঞ্ছনাস্থল না হয়ে ওঠে। আমরা যেন নিজেদের উপর বিশ্বাস রাখি। কারণ হেরে যাওয়া মানসিকতা সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর। মনের দিক থেকে হেরে গেলে চলবে না। বোঝা যাচ্ছে, সালেহ ও তাঁর বাহিনী অন্তত মনের জোর হারাননি। লড়ে যাচ্ছেন মাতৃভূমির জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com