রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফ্যাক্ট একশ টাকা লক্ষ্মীপুরে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৭.২৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায় নিয়ে সফিক মোল্লা নামের এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মরদেহ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর থানায় নিয়ে আসে পুলিশ।

এর আগে সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সফিক স্থানীয় মজিদ মোল্লার ছেলে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় ২০নং চর রমনী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষায় বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে উঠে। সম্প্রতি তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করে।

এরপর ওই সড়কে চলাচলকৃত যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকে তারা। শুক্রবার বিকেলে অটোরিক্সা চালক সফিক ও মিন্টু নামের এক মোটর সাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যায়। এই সময় দু’জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। পরে সন্ধ্যায় সেই অটোরিক্সা চালক ফেরার পথে তারা আবারো তাকে আটকিয়ে ৫০০ টাকা দাবী করে।

তা না দেয়ায় তৌহিদ ও মমিনসহ ৭/৮ জন যুবক তাকে বেধম মারধর করে। পরে সে বাড়ী ফিরলে কয়েকবার বমি করে মারা যান। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলের দিকে স্থানীয় কয়েকজন লোক সফিক মোল্লাকে মারধর করেছে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। সন্ধ্যার পর তার কয়েকবার বমি হয় এবং তিনি মারা যান। মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ঘটনার তদন্তে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com