শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কাবুল বিমানবন্দর দ্রুত খালি করুন; মার্কিন দূতাবাস কাবুল

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৫.৫৯ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

কাবুল বিমানবন্দরে আতঙ্ক এখনও কাটেনি। কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা রয়েছে। যেকোনও সময় হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। সেজন্য মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে যাওয়ার সতর্ক বার্তা দিল কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নোটিসে এই সতর্কবানী দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ‘দ্রুত খালি করুন’। মূলত বিমান বন্দরের অ্যাবে গেট, পূর্ব ও উত্তর গেট এড়িয়ে যেতে বলা হয়েছে। হোয়াইস হাউস সূত্রে খবর, আফগানিস্তানে আগামী কয়েকদিন আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে আফগানিস্তান থেকে সেনা এবং সাধারণ মানুষ সরানোর ক্ষেত্রে সজাগ আমেরিকা। বৃহস্পতিবার বিকেলে কাবুল বিমানবন্দরে হামলার পর থেকে এখনও পর্যন্ত ৪২০০ জন মানুষকে সরিয়েছে আমেরিকা। এখনও ৫০০ জন দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে।

১৫ অগাস্ট তালিবানরা কাবুল দখলের পর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ১১ হাজার মানুষকে ওই দেশে থেকে সরানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। প্রথম দুটো বিস্ফোরণ হয় বিমানবন্দরের বাইরে জনবহুল এলাকায়। অপর একটি বিস্ফোরণ হয় রাতের দিয়ে অন্যত্র। ছত্রভঙ্গ সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিও চালায় জঙ্গিরা। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান । কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় এখনও মৃত ৮০ জন। গুরুতর জখম ১৪৩। মৃতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com