শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তান থেকে লোকজনকে ৩১ শে আগস্ট সময়সীমার মধ্যেই প্রত্যাহার কাজ সম্পন্ন করতে অটল জো বাইডেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১২.৩০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

আফগানিস্তান থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময় সীমা বৃদ্ধি করার বিষয়ে অভ্যন্তরীণ ও আঞ্চলিক চাপ সত্বেও প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ শে আগস্ট সময়সীমার মধ্যেই এই প্রত্যাহার কাজ সম্পন্ন করতে অটল রয়েছেন।

হোয়াইট হাউজ বলেছে সময় সীমার আগেই তাঁর প্রশাসন আমেরিকান, আফগান এবং তৃতীয় রাষ্ট্রের নাগরিকদের উদ্ধার অভিযান সম্পন্ন করতে চায় যাতে করে আমেরিকান সৈন্য ও সামরিক সামগ্রী যথাসময়ে নিয়ে আসা যায়। মঙ্গলবার বিকেলে বাইডেন হোয়াইট হাউজ থেকে বলেন,“আমরা বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যাতে করে ৩১ শে আগস্টের মধ্যে শেষ করতে পারি। যত তাড়াতাড়ি আমরা এটা সম্পন্ন করতে পারি , ততই ভাল। প্রতিদিনের অভিযান আমাদের সৈন্যদের জন্য নতু ঝুঁকি নিয়ে আসছে। বাইডেন বলেন ১৪ই আগস্ট থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্র ৭০,৭০০ জনকে নিরাপদে সরে আসতে সহায়তা করেছে। তবে তিনি স্বীকার করেন যে সময়সীমার মধ্যেই এই তত্পরতা সম্পন্ন করার বিষয়টি নির্ভর করছে, তালিবান এই সব লোকজনকে বিমান বন্দরে যেতে দিচ্ছে কীনা।

বাইডেন তাঁর মন্তব্যে এ কথঅ বলেননি যে এই উদ্ধার ফ্লাইটের কার্যক্রম সময়সীমার আগেই সম্পন্ন করা হবে তবে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি মঙ্গলবার সংবাদদাতাদের নিশ্চিত করেছেন যে সব কিছু গুটিয়ে ফেলার জন্য সময়ের প্রয়োজন রয়েছে । এই তত্পরতা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান তবে সাকি বলেন কাবুলে আমেরিকান সৈন্যরা ক্রমবর্ধমান ভাবে আইসিস-কে ‘র হুমকির সম্মুখীন। তিনি মূলত খোরাসান নেটওয়ার্কের কথা বলেন যারা কীনা জঙ্গি ইসলামিক স্টেট গ্রুপের স্বঘোষিত শাখা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় সক্রিয় রয়েছে। মঙ্গলবার সকালে প্রতিরক্ষা বিভাগের প্রেস সচিব জন কার্বি এ কথা নিশ্চিত করেন যে সময়সীমা শেষ হবার আগেই সা কিছু গুছিয়ে আনতে সামরিক বাহিনীর কিছু সময়ের প্রয়োজন পড়বে।

৩১ শে আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে কি সব ধরণের উদ্ধার কার্যক্রম বন্ধ করবে না কি কেবল সামরিক বাহিনীর উদ্ধার কার্যক্রম এবং আফগানদের বানিজ্যিক না কি চার্টার ফ্লাইটে সে দেশ ত্যাগ করতে তালিবানের অনুমতি নিতে প্রশাসন সহায়তা করবে কীনা ভয়েস অফ আমেরিকার এই সব প্রশ্নের কোন জবাব হোয়াইট হাউজ দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com