শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তালিবান যোদ্ধারা সংবাদকর্মীর বাড়িতে বাড়িতে তল্লাশী চালিয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১২.২৫ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

তালিবান যোদ্ধারা সংবাদ মাধ্যমের কিছু কর্মীর বাড়িতে তল্লাশী চালিয়েছে এমন খবরের প্রেক্ষিতে আফগানিস্তান থেকে সাংবাদিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

সংবাদ মাধ্যম অধিকার সংস্থা জানিয়েছে গত সপ্তাহে তালিবান অন্তত ৫জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে।

শুক্রবার, সশস্ত্র কয়েকজন লোক এনিকাস টেলিভিশনের প্রধান জালমাই লোটফির বাড়ি থেকে অফিস সরঞ্জাম এবং তার গাড়ী নিয়ে যায়। আন্তর্জাতিক ফেডারেশন অব জার্নালিষ্টের মতে তিনি নিজেকে রক্ষা করার জন্য আগেই আত্মগোপন কয়েছেন এবং টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেন।

কয়েকজন সাংবাদিক যারা জার্মান সংবাদ সংস্থা ডয়চেভেলের জন্য কাজ করেন এবং একজন ফ্রিল্যান্স রিপোর্টারের বাড়িতে সম্প্রতি তল্লাশী চালানো হয়। ডিডব্লিউ এবং মিডিয়া রাইটস গ্রুপ বলছে একজন রিপোর্টা্রের আত্মীয়কে হত্যা করা হয়েছে।

আফগানিস্তানের রেডিও টেলিভিশনের দুই নারী সংবাদপাঠক বলেছেন, তালিবান নারীকর্মীদের বাড়িতে থাকতে বলেছে।

কাবুলে তালিবানের হাতে সাংবাদিক হয়রানির অন্তত দুটি ঘটনার খবর ভিওএ নিশ্চিত করেছে। উভয় ক্ষেত্রেই তালিবান কাবুল দখলের আগে তালিবানের সমালোচনামূলক রিপোর্ট নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আইএফজে জানিয়েছে, স্বাধীন গণমাধ্যম এনিকাস কর্মীদের আরও সুরক্ষার জন্য নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে তাদের অফিস কাবুলে সরিয়ে নিয়েছে। ডিসেম্বরের পর থেকে বন্দুকধারীরা এই সংবাদ মাধ্যমের চারজন কর্মীকে হত্যা করেছে যারা সবাই নারী।

ইসলামিক স্টেটের একটি শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স ঐ হত্যার দায়িত্ব স্বীকার করে বলেছে মহিলাদের লক্ষ্য করা হয়েছে কারণ তারা সরকার পক্ষের সংবাদ মাধ্যমগুলোর জন্য কাজ করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com