শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

৩১ অগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা  প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্তই নিচ্ছে মার্কিন প্রশাসন

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১১.৩৮ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

৩১ অগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা  প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্তই নিচ্ছে মার্কিন প্রশাসন। সংবাদসংস্থার খবর, পেন্টাগনের সুপারিশ মেনেই এ বিষয়ে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। বিশ্ব জুড়ে উৎকণ্ঠার তা হলে কোনও দাম দিল না মার্কিন প্রশাসন? আমল দিল না ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুরোধকেও!

তবে ওই রিপোর্টেই জানানো হয়েছে, ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরানোর কাজ শেষ না হলে বিকল্প রাস্তাও খোলা রাখার কথা ভেবেছেন বাইডেন। পেন্টাগনের এক আধিকারিক এ কথা জানিয়ে বলেছেন, সেক্ষেত্রে ৩১ অগস্টের পরে আরও কিছুটা বাড়তি সময় লাগতেই পারে।

সোমবার তালিবানের তরফে আফগানিস্তান থেকে পুরোপুরি আমেরিকার সেনা প্রত্যাহারের জন্য পেন্টাগনকে চরম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

তালিবানের তরফে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ৩১ অগাস্টের মধ্যেই সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার কথা। তবে তা না হলে এর পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে।

এ দিকে কিছুদিন আগেই বাইডেন বলেছিলেন, একজন মার্কিন নাগরিকও যদি আফগানিস্তানে  আটকে থাকেন, তবে তাঁকে উদ্ধার না করা পর্যন্ত সেখান থেকে সরবে না আমেরিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com