রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর পত্নীতলায় টমটমের ধাক্কায় শিশু নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৭.৩৬ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা টমটমের ধাক্কায় আরিফা খাতুন বন্যা নামে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। উপজেলার মহেশপুর গ্রামের বামইল সড়কে মঙ্গলবার সকালে এই দূর্ঘটনা ঘটেছে। নিহত বন্যা একই উপজেলার কাঁটাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে।

জানা যায়, শিশু বন্যার মায়ের সাথে দুই দিন আগে মহেশপুর গ্রামে এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে আসে। সকালে মহেশপুর-বামইল শাখা সড়কের পাশে বন্যা খেলা করছিলো। হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে চলন্ত একটি টমটমের সাথে ধাক্কা লাগে। এতে বন্যা টমটমের নিচে চাপা পরে।

এ সময় টমটমের চালক ও স্থানীয়রা দ্রুত ওই টমটম যোগে শিশুটিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে আসেন। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

কিন্তু রামেকে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, নিহত শিশুর পরিবার থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com