শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আমেরিকাকে হুঁশিয়ারি তালিবানের,সেনা ফেরাতে হবে ৩১ অগস্টের মধ্যেই !

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৬.০৭ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

পঞ্জশিরের দিকে এগিয়ে গিয়েছে তালিবান সেনা, এদিকে মার্কিন সেনাকে হুমকি। হুমকি আফগানিস্তান ছাড়ার। মার্কিন প্রেসিডেন্ট যা বলেছিলেন, তাতে পরিষ্কার, আফগানিস্তান থেকে উদ্ধার-পর্ব সমাপ্ত না হওয়া পর্যন্ত সেখানে ঘাঁটি গেড়েই থাকবে মার্কিন সেনা।  যা আবার একেবারেই পছন্দ নয় তালিবানের।

আফগানিস্তান  থেকে সেনা প্রত্যাহার নিয়ে তাই এ বার সরাসরি আমেরিকাকেই হুঁশিয়ারি তালিবানের। চুক্তি মেনে ৩১ অগস্টের মধ্যে আমেরিকা সেনাকে ফিরে যেতে হবে বলে সোমবার দাবি তোলে তারা। তালিবানের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে- চুক্তি অনুযায়ী ৩১ অগস্টের মধ্যে সেনা প্রত্যাহার সম্পূর্ণ না হলে তার পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকবে হবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সে দেশের মাটিতে কার্যত বন্দি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আফগানিস্তানের মাটি ছাড়বে না আমেরিকার সেনা (US troops)। সে ক্ষেত্রে ৩১ অগস্টের সময়সীমার পরেও কাবুলে আমেরিকার সেনা থেকে যেতে পারে বলে একটা ইঙ্গিত ছিল তাঁর। বাইডেন বলেছিলেন, আমেরিকার একজন নাগরিকও যদি আফগানিস্তানে আটকে থাকেন, তাঁকে উদ্ধার না করা পর্যন্ত সরা হবে না। এই পরিস্থিতিতে সোমবার আমেরিকার সেনা প্রত্যাহারের জন্য তালিবানের তরফে চরম সময়সীমা বেঁধে দেওয়ার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আর সোমবারই তালিবান মুখপাত্র দোহা থেকে জানিয়েছেন, নির্ধারিত দিনের পরেও যদি মার্কিন সেনা থেকে যায় তার অর্থ অধিকার কায়েম করা। ফলে মার্কিন সেনাদের সরতেই হবে নির্ধারিত দিনের মধ্যে, এটাই চূড়ান্ত!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com