রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে জমিজমা বিশ্ব পূর্ব শত্রুতার জের ধরে হামলা, বৃদ্ধাসহ আহত দুই নারী!

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৭.২৯ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ জমিজমা বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বিকেলে হামলা চালিয়ে এক বৃদ্ধাসহ দুই নারীকে পিটিয়ে আহত করে।
এ সময় নবনির্মিত বিল্ডিংয়ের সেনেটারী, মোরগের ঘর ও ঘরের বেড়া ভাঙচুর করার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ কবিরাজ বাড়িতে (রসুলগঞ্জ বাজারে দক্ষিনে)। জানা গেছে স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ গণ্যমান্য কয়েকজন ব্যক্তিদের দাওয়াত দেন রফিকুল্লাহর ছেলে মাসুম। দাওয়াতি মেহমানদের বিদায় দিতে মাসুম মেহমানদের সাথে রসুলগঞ্জ বাজার পর্যন্ত যায়।
এ ফাঁকে একই বাড়ির নজির আহম্মেদের ছেলে দিদার হোসেন দা হাতে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে তেড়ে আসে। একপর্যায়ে বৃদ্ধা রহিমা বেগম (৬৭)জবাব দিলে তাকে বেধড়ক পিটিয়ে জামা কাপড় ব্লাউজ ছিঁড়ে ফেলে। তার চিৎকারে মেয়ে রত্না বেগম (৩৫)এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে দিদার।
আহতদের আর্ত চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। দিদার এর পূর্বেও কয়েকবার বৃদ্ধা রহিমা বেগমের পরিবারের উপর হামলা চালিয়েছে বলে তারা জানায়। এ বিষয়ে দিদারের বক্তব্য জানার চেষ্টা করলে তার বোনকে পাওয়া যায়। এসময় তিনি বলেন-‘আমি খবর পেয়ে এসেছি,তারা বাড়ীতে নেই। ঘরে তালা দেয়া।
দিদারেরা মনে হয় হাসপাতালে।’ স্থানীয় চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী বলেন- লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন-‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com