মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নায়ক রাজ্জাকের জন্য এফডিসিতে কোরআন খতম

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ১০.১৯ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃঃ   ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী । ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই দিনে তাকে স্মরণ করছে সিনেমাপ্রেমী দর্শক এবং ঢালিউড অঙ্গনের মানুষেরা। তবে বিশেষ আয়োজন রেখেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

রাজ্জাকের স্মরণে সংগঠনটির পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

তিনি জানান, শনিবার বাদ আসর এফডিসিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নায়করাজের পুরো নাম আব্দুর রাজ্জাক। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি ঢাকায় চলে আসেন এবং এখানেই ক্যারিয়ার গড়েন।

সহকারী পরিচালক হিসেবে ঢাকাই সিনেমায় কাজ শুরু করেন রাজ্জাক। ১৯৬৬ সালে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই বাজিমাৎ।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে নিজেকে ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com