রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৮.৫৬ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারিবারিকে আটক করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি কাভার্ড ডেলিভারি ভ্যানে করে মাদকসহ কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিার রাত ১টায় নওগাঁ শহরের বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসিয়ে সাদা রঙের একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ড্রাইভারসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। র‌্যাব-৫ আরো জানায়, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com