মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তিন ছবিতে কাজী নওশাবা

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৯.২৫ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কাজী নওশাবা আহমেদ। করোনা ভাইরাসের এ কঠিন সময়েও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। তিনটি ছবিতে সাম্প্রতিক সময়ে অভিনয় করছেন। এর মধ্যে অন্যতম একটি ছবি হলো অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’। এটিতে এবার একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। প্রথমবার ডাকাত হয়ে দর্শকের সামনে আসছেন তিনি। ইতোমধ্যে ছবিটির বেশিরভাগ কাজই শেষ হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে নওশাবা গনমাধ্যমকে বলেন, ‘অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করেছি এখন পর্যন্ত। এর মধ্যে অন্যতম একটি চরিত্র এটি। বেশ আগ্রহ নিয়েই কাজটি করছি। অভিনয় করতে গিয়ে চরিত্রটির প্রতি আমিই মুগ্ধ হয়েছি। আশা করছি দর্শকও আমাকে এতে ভিন্নভাবে দেখবেন। জানা গেছে, আরেকটি লটের মাধ্যমেই এ ছবির কাজ শেষ হবে। অন্যদিকে আরও দুটি ছবির কাজ তার হাতে রয়েছে।

‘ছায়াবৃক্ষ’ নামের সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস এবং ‘পোস্টার’ নামের ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এছাড়া নাটকে অভিনয়ের প্রস্তাবও আছে এই অভিনেত্রীর। এদিকে সম্প্রতি আবুল হোসেন মাহমুদের পরিচালনায় ‘পরিণতি’ নামের একটি শর্টফিল্ম প্রকাশ হয়েছে অনলাইনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com