সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী সরকার দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৩.১২ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী সরকার দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  । স্বৈরাচারী সরকার বিএনপির নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না করে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব।মির্জা ফখরুল বলেন ক্ষমতা হারানোর আতঙ্কে এবং ৩০ ডিসেম্বরের মধ্যরাতে নির্বাচনের পর সরকারের দুঃশাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে।মির্জা ফখরুল আরও বলেন জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অশুভ আশঙ্কা, আতঙ্ক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্‌বিগ্ন করে রেখেছে।বিএনপির মহাসচিব বলেন  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আদালত থেকে জামিন লাভ সত্ত্বেও তাঁকে বিভিন্ন কায়দায় জেল থেকে মুক্তি বিলম্বিত করা হচ্ছে।

এ ছাড়া ছাত্রদলের সহ-সভাপতি ও বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার তরুণ নেতৃত্বকে ধ্বংস করার নিরবচ্ছিন্ন অংশ।বিএনপির মহাসচিব আরও বলেন, ‘মহামারিকালেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্মম দমন-নিপীড়ন চালিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

বহু ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটিতে বাকশালি শাসন কায়েম করতে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্দয় আচরণের পাশাপাশি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, জামিন লাভের পর মুক্তি পেতে বাধা ইত্যাদি ঘৃণ্য নজির স্থাপন করেছে আওয়ামী সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com