রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বাসে হেলান দিয়ে টাকা গুনছিলেন ভিক্ষুক, চালু হতেই চাপা পড়ে মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১১.২৮ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি) ময়মনসিংহের হালুয়াঘাটে বাসচাপায় ফজলুল হক সরকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রোববার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক সরকার উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত ওয়াজেদ আলী সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ইমাম ট্রেইলওয়েজ নামের একটি বাসের পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে টাকা গুনছিলেন ওই বৃদ্ধ। এ সময় হেলপার বাসটি চালু করে অন্যত্র সরাতে পেছনের দিকে নিয়ে গাড়ি ঘুরাতে চাইলে তিনি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও হেলপার পালিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com