রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

সিনেমার শীর্ষ সংগীতে ঐশী

  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৩.৪২ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ফাতিমা তুয যাহরা ঐশী ‘দামাল’ নামে একটি সিনেমার শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন। শীর্ষ সংগীতটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর সংগীত করেছেন আরাফাত মোহসীন নিধি। নিধি জানান, দামালের পাঁচটি গানেরই সুর সংগীত করছেন নিধি। শীর্ষ সংগীতটিতে ঐশীর সঙ্গে গেয়েছেন সাকিব চৌধুরী। তিনি বলেন, ‘এই গানে ঐশীকে নেয়ার কারণ হচ্ছে তার কণ্ঠে এক ধরনের ক্ষমতা আছে, যা এই গানের জন্য খুব দরকার ছিল।
ঐশী এক কথায় দারুণ গেয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ ঐশী বলেন, ‘দামাল সিনেমার শীর্ষ সংগীতটি গাইতে পেরে আমার কাছে ভালো লেগেছে। গানের কথা যেমন দারুণ, ঠিক তেমনি গানের সুর সংগীত আরও অসাধারণ। এই গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’ দামাল’ নির্মাণ করছেন রায়হান রাফি। এদিকে এরই মধ্যে গেলো দু’মাসে দশেরও অধিক গান প্রকাশ হয়েছে ঐশীর।
এরইমধ্যে ঐশী’র আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি’, ‘আড়ালে চলো না’, ‘আমার মন জানে’, ‘তোমায় ছাড়া ভাল্লাগে না’, ‘ফাঁকি দিলি কার লাগি’, ‘ভালোবাসা এমনই রোগ’ গানগুলো প্রকাশ পেয়েছে। তবে ‘ভালোবাসা এমনই রোগ’ গানটির প্রতি ঐশীর ভালোলাগা ভালোবাসা একটু বেশি বলে জানালেন। কারণ গানটির সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন শাহান কবন্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com