রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে মাদকসহ আটক- ৭

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ১০.৩৯ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ, এ্যাম্পুল ও মাদকসেবি সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলছিলো। অভিযান চলাকালে রেলগেট এলাকা
থেকে ৪৫ পিস এ্যাম্পুলসহ পূর্ব বালভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আইনুল (৪০) ও আত্তাব কাজীর ছেলে রেজাউল ইসলাম লুক্কা (৫০) কে আটক করাহয়।

এছাড়া ৬৫ বোতল দেশীয় চোলাই মদসহ ত্রিমোহনী গ্রামের রনজিতের ছেলে রকি (২২) ও নওগাঁ সদরের চুনিয়াগাড়ি গ্রামের কাজিমের ছেলে জয়লাল (২৮) এবং ৪ লিটার চেলাই মদসহ গুপিনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জালাল উদ্দিন (৩০) কে আটক করে পুলিশ। আটককৃত ওই ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। ওসি শাহিন আরো জানান,
মাদক বিরোধী অভিযান চলাকালে মাদকসেবি একরামুল হোসেন আকরাম (৩০) কে আকট করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আকরামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি
দুর্গাপুর গ্রামের হামেদ আলীর ছেলে রুবেল হোসেন (৩০) কে আটক করা হয়। তাদের সবাইকে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com