রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দেবীদ্বারে বিকাশ এজেন্ট দোকান থেকে ৩লক্ষ টাকা চুরি

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.৫৬ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে বিকাশ এজেন্ট ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় দেবীদ্বার নিউমার্কেটের ইয়াসিন টেলিকমে ওই ঘটনা ঘটে। চুরি হওয়ার বিষয়ে জানতে চাইলে ইয়াসিন টেলিকম’র স্বত্বাধিকারী মোঃ নুরুন্নবী জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮ টায় দোকান খুলে বসি।

৯ টার সময় একজন গ্রাহক এসে মোবাইল কার্ড নিয়ে যায় এবং সে ওই সময় বলেন, আমার দোকানের দরজায় মানুষের মল লেগে আছে। আমি তাকিয়ে তাই দেখলাম, তবে দোকান খোলার সময় এই মল চোখে পড়েনি। তাৎক্ষণিক আমি মল পরিষ্কার করার জন্য পাশের মাছের আরৎ থেকে পানি আনতে যাই, কয়েক মিনিট ব্যবধানে আরেকজন কাস্টমার আসেন বিকাশ থেকে টাকা উঠানোর জন্য।

আমি টাকা ট্রান্সফার করে উনাকে টাকা দিতে ড্রয়ারে হাত দিয়ে দেখি ড্রয়ারের তালা ভাঙ্গা এবং সকালে এসে ড্রয়ারে রাখা প্রায় তিন লক্ষ টাকার একটি টাকাও নেই। এটুকু সময়ের ব্যবধানে আমাকে পথে বসিয়ে দিয়ে গেল। এ ব্যপারে থানায় কোন অভিযোগ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ করার পর দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল নামে এক পুলিশ কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

তিনি বলেছেন ঘটনাটি তদন্ত করে দেখবেন। বিকেলে রিপোর্ট লিখা পর্যন্ত এ বিষয়ে দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, মোবাইল দোকানে চুরি হওয়ার ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। তবে আমরা ঘটনাটি শুনে তাৎক্ষণিক একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠাই। তিনি বিষয়টি তদন্ত করে দেখছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com