রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা! হত্যাকারীরা লক্ষ্মীপুরে আটক !

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৩.০১ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে (৫০) শুক্রবার সন্ধ্যায় গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় লক্ষীপুরের কমলনগরে স্থানীয়দের হাতে ধৃত হয়।

পরবর্তীতে কমলনগর পুলিশ তাদের আটক করে। আটককৃতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

পশ্চিম মাইজচরা গ্রামে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় রমিজ উদ্দিন ও গিয়াস উদ্দিন নামে দুই যুবক আহত হয়। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হারুনুর রশিদ মোল্লা পশ্চিম মাইজচরা গ্রামের নজিবুল হকের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে সুধারাম মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com