মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শুটিংয়ে ফিরলেন সিয়াম আহমেদ

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.২৭ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সম্প্রতি শেষ হয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার কাজ। পারিবারিক গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। এ যাত্রায় সিয়ামের সঙ্গী ছিলেন নোভা ফিরোজ। করোনা মহামারির মধ্যেও এই সিনেমার কাজটি শেষ করতে পেরে সিয়াম বেশ আনন্দিত। তিনি গনমাধ্যমকে বলেন, ‘শেষ হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’।

অনেক গল্প অনেক কথা জমা আছে এই ফিল্ম নিয়ে। ১৮ দিন কাজ করেছি আমরা দিন-রাত এক করে। কারণ আমাদের টিম এই গল্পে বিশ্বাস করে। ধন্যবাদ টিমের সকল সদস্যকে যারা শুধু কাজটাই করেছেন। ভালোবেসে করেছেন।’ এদিকে লকডাউনের কারণে আটকে যায় সিয়ামের নতুন সিনেমা ‘অন্তর্জাল’র কাজ। গতকাল থেকে তিনি এই সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন দীপংকর দীপন।

সিনেমাটির শুটিংয়ে অংশ নেয়ার পর সিয়াম বললেন, প্রত্যেকটা সিনেমাই আমার কাছে একেকটি স্বপ্ন। নতুন এক স্বপ্নের শুরু হলো। আশা করি খুব সুন্দরভাবে ‘অন্তর্জাল’র কাজ শেষ করতে পারবো। সবাই দোয়া করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com