মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ছোট পর্দায় আজ

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৭.৪৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ এনটিভিতে ‘মেহমান’ এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেহমান’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হবে। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।

অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মারজুক রাসেল, জয়রাজ, শামীম সরকার, জামিল প্রমুখ। বাংলাভিশনে ‘বিবাহ হবে’ বাংলাভিশনে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’।

রচনা ও পরিচালনায় রওনক হাসান। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আহ্সান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা জুঁই, এলেন শুভ্র, সালহা খানম নাদিয়া, জাহরা মিতু, বড়দা মিঠু, কল্যাণ কোরাইয়া, অ্যানি খান, মুনিরা মিঠু, সায়কা আহমেদ, আইরিন আফরোজ, সুজাত শিমুল, রওনক হাসান প্রমুখ। বৈশাখী টিভিতে ‘বউ শাশুড়ি’ বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’।

টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বউ শাশুড়ি’ নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই। প্রচারিত হবে আজ রাত ৮টা ৪০ মিনিটে এবং রাত ১১টায়।

দীপ্ত টিভিতে ‘মান অভিমান’ বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় মান অভিমান নাটকটি শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। ‘মান অভিমান’ নাটকে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শাকিলা আক্তার, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com