রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রাজধানীতে ওএমএস চাল ও আটা কালোবাজারে বিক্রয় করার অভিযোগে ৩জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ১০.১১ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

রাজধানীতে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচীর চাল ও আটা কালোবাজারে বিক্রয় করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রফিকুল ইসলাম ওরফে রুবেল, মোঃ তোফাজ্জল হোসেন ওরফে মানিক ও মোঃ নজরুল ইসলাম। এসময় ৪ হাজার ৫০০ কেজি (৯০ বস্তা) চাল ও ২ হাজার কেজি (৪০ বস্তা) আটা উদ্ধার করা হয়।

সোমবার (২ আগস্ট) লালবাগ থানার শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী জানান, কতিপয় লোক লালবাগ এলাকায় ওএমএসের খাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে মর্মে তথ্য পান। পরবর্তীতে উক্ত স্থানে অভিযান করে ওএমএসের চাল ও আটা ভর্তি ট্রাকসহ রুবেল, মানক ও নজরুলদের গ্রেফতার করা হয়। এসময় ট্রাকটি তল্লাশি করে ৯০ বস্তা চাল ও ৪০ বস্তা আটা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ওএমএস একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার কমমূল্যে দেশের কর্মহীন ও আয় রোজগারহীন গরীব দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্যপণ্য স্বল্পমূল্যে বিক্রয় করে থাকে। এ কর্মসূচির মাধ্যমে মূলত দরিদ্র ও অতিদরিদ্রদের স্বাভাবিক জীবনধারা সমুন্নত রাখার চেষ্টা করা হয়। সরকারের গৃহীত এধরনের একটি গঠনমূলক ও সুচিন্তিত প্রয়াসকে অধিক মুনাফা লোভীরা নস্যাৎ করে দিচ্ছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com