রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় বিভিন্ন সংস্থার কর্মকর্তার পরিচয়দানকারী প্রতারক সাদ্দাম গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৯.০৫ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ভুয়া ডিসি, পুলিশ সুপার, ডাক্তার ও সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পেশার পরিচয়দানকারী সাদ্দাম হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সাদ্দাম যশোর জেলার ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাওছার আলীর ছেলে। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। এসময় তিনি বলেন, সাদ্দাম হোসেন বিভিন্ন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসাবে সে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করে। সে একেক সময়ে একেক মেয়ের কাছে বিভিন্ন পেশার পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক স্থাপন করে বড় অংকের টাকা লুটে নেয়। পূর্বে প্রতারণা করে দুটি বিয়েও করে। দুটি স্ত্রীর ঘরে তার পুত্র ও কন্যা সন্তান রয়েছে। সে পাঁচ তরকা হোটেলে বসবাস করে। সে প্রথমে তার নিজ এলাকার মানুষকে পোলান্ডে পাঠানোর নামে প্রতারণা করে মানব পাচার কাজ শুরু করে। এরপর থেকে এই পেশায় নিজেকে নিয়োজিত করে। সে জেলার এক মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যানের মনোনয়ন নিয়ে দেয়া, ছেলের চাকরি নিয়ে দেয়াসহ বিভিন্ন অজুহাতে ওই জনপ্রতিনিধির কাছ থেকে প্রতারনা করে ৩লাখ টাকা হাতিয়ে নেয়ার পর গা ঢাকা দেয়। সম্প্রতি সে শহরের এক নামী পরিবারের মেয়েকে পটিয়ে বিয়ে করে। ওই জনপ্রতিনিধি জানতে পারেন যে সাদ্দাম নওগাঁতে বেড়াতে এসে শহরের একটি আবাসিক হোটেলে তার স্ত্রীসহ অবস্থান করছে। তখন ওই জনপ্রতিনিধি যখন কোন ভাবেই সাদ্দামের সঙ্গে যোগাযোগ করতে পারছিলো না তখন তিনি বিষয়টি পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। তার অভিযোগের প্রেক্ষিতে তার স্ত্রীসহ একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপার আরো বলেন, সাদ্দাম যখন যে এলাকায় যেতো তখন সে দামী দামী ব্যান্ডের গাড়ী ভাড়া করে নিয়ে যেতো। তার বিরুদ্ধে সদর মডেল থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com