বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বারিধারার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা আটক

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৯.৫৭ এএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

 

রাজধানীর বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানে কলেজছাত্রী মোসাররাত জাহান মুনিয়া আত্মহত্যাকাণ্ডে আলোচনার পর নাম আসা মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা আটক হয়েছেন। রোববার দিবাগত রাতে বারিধারার নয় নম্বর রোডের তিন নম্বর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  মধ্যরাতে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম  বলেন, কিছু নির্দিষ্ট কারণে মডেল পিয়াসার বাসায় অভিযান চালানো হয়।

ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই পিয়াসা। এ ছাড়া চলতি বছর গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে তাঁর নাম আবার আলোচনায় আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com