রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গৃহবধূর গোপনাঙ্গে লাঠির আঘাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ২.২৬ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গভীররাতে শয়নঘরের জানালা দিয়ে ঘুমন্ত এক গৃহবধূর
গোপনাঙ্গে স্বজোরে বাঁশের সুচালো লাঠি (কারুলের) আঘাতে জখম করার  অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি’র সাবেক মেম্বার চাচা শ্বশুর সফিউল ইসলাম  বুলবুল বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর  গ্রামে। ঘটনায় ভুক্তোভোগী বাদি হয়ে ২৩ জুলাই থানায় মামলা দায়ের করা হলেও  অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত সফিউল ইসলাম বুলবুল একই গ্রামের মৃত তাজুল ইসলাম এর ছেলে।  বুলবুল সাবেক ইউপি সদস্য (মেম্বার)।  অভিযোগও স্থানীয় সুত্রে জানা যায়, হাজিপুর গ্রামে এক ব্যক্তির সাথে ১যুগ  আগে বিয়ে হয় ওই গৃহবধুর। বিয়ের পর থেকেই একই গ্রামের চাচা শ্বশুর সফিউল  ইসলাম বুলবুল ওই গৃহবধূকে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূর  স্বামী প্রতিবেশী চাচা শ্বশুর বুলবুলকে একাধিক বার নিষেধ করেন।
এমতাবস্তায় গত ১৯শে জুলাই রাতে ঐ গৃহবধূ তার স্বামীর সাথে শয়ন করে ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ রাত ২টার দিকে বাড়ির পূর্ব পাশের দিকে জানালার পাল্লা কৌশলে খুলে  বুলবুল ঘরে ঘুমন্ত গৃহবধূর গোপনাঙ্গে একটি বাঁশের লাঠি (কাড়ুল)দিয়ে  স্বজোরে আঘাত করে। হঠাৎ গৃহবধূ চিৎকার করলে তার স্বামী বাড়ির দরজা খুলে  বাহিরে যেতেই দূর্বত্ত বুলবুল দ্রুত পালিয়ে যায়। চৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধূকে দেখতে পায়। গৃহবধূর স্বামী দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসক কাছে প্রাথমিক চিকিৎসা  করেন তার স্ত্রীর।
এবিষয়ে ভোক্তভোগী গৃহবধূ বলেন, প্রতিবেশী বুলবুল আমার সম্পর্কে  চাচাতো শ্বশুর হন। প্রায় আমাকে কুপ্রস্তাব দিতেন। তাকে এই ধরনের বাজে কথা  বলতে নিষেধ ও করেছি। তারপর ও তিনি আমাকে কুপ্রস্তাব দেন। আমি তাকে  গালিগালাজ করি। চাচাতো শ্বশুরের কুপ্রস্তাব এ আমি রাজি না হাওয়ায় তিনি
রাতে ঘুমন্ত অবস্থায় আমার গোপন স্পর্শকাতর জায়গায় আঘাত করে। গৃহবধূর স্বামী জানান, আমার প্রতিবেশী চাচা সফিউল ইসলাম বুলবুল তিনি  আমার বউকে বাজে কুপ্রস্তাব দেন।
আমার স্ত্রী বিষয়টি আমাকে জানালে আমি  তাকে এই সব খারাপ ব্যবহার করতে নিষেধ করি। কিন্তু গত ১৯জুলাই গভীররাতে আমার বাড়ির জানালা কৌশলে খুলে ফেলে ঘুমন্ত অবস্থায় আমার পাড়া সম্পর্কে ঐ  চাচা বাঁশের কারুল দিয়ে এই বাজে জঘন্য কাজ করে। আমার স্ত্রীর চিৎকার শুনে  আমি আচমকা জেগে উঠে জানালার দিকে লাইটের আলোতে দেখি যে বুলবুল চলে যাচ্ছে। আমি বাড়ির দরজা খুলে তাকে ধরতে গেলে তিনি দ্রুত পালিয়ে যান।
এবিষয়ে প্রতিবেশী রিমা বলেন ঐ রাতে আমরা গৃহবধূর কষ্ট দেখেছি। অপরাধীকে  আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। স্থানীয় উজ্জ্বল  হোসেন বলেন, অপরাধী যেই হোক আর যত প্রভাবশালী হোকনা কেন আমরা
গ্রামবাসী অপরাধীর কঠিন শাস্তি দাবি করছি।এ ঘটনার বিষয়ে অভিযুক্ত সফিউল ইসলাম বুলবুলের পরিবারের লোকজনের সাথে কথা বলতে চাইলে তারা কোন প্রকার কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ  ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে সফিউল ইসলাম বুলবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ  দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com