চাঁদপুরে জেলায় করোনায় চলমান কঠোর বিধিনিষেধে পুলিশের ঝটিকা অভিযানে আটক ৪৪ জন। চাঁদপুর জেলায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় চাঁদপুরে লকডাউন বাস্তবায়ন কঠোর অবস্থানে পুলিশ ।
গতকাল শুক্রবার বিকেলে বাবুরহাট, প্রেসক্লাব ঘাট, বড় স্টেশন, রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাগম ঠেকাতে ঝটিকা অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ। পুরো জেলাকে কঠোর লকডাউনের আওয়তায় আনা হলে ও জনসমাগম নিষিদ্ধ হলেও সাধারন মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে। আমরা চাই সকলকে করোনার হাত থেকে মুক্ত রাখতে।
এদিন চাঁদপুর প্রেস ক্লাব ঘাট , স্টেশন এলাকা ও রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ফুটবল খেলারত অবস্থায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।