রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কঠোর বিধিনিষেধে শুক্রবার ৩৮১ জন গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১০.১৯ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের  শুক্রবার অষ্টম দিনে ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নিয়ে আট দিনে মোট চার হাজার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম রাতে এ তথ্য জানান।

এডিসি বলেন, বিধিনিষেধ লঙ্ঘন করে অহেতুক ঘোরাফেরা করায় শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে  ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।   অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির আট লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে গত ২৩ জুলাই সকাল ৬টায়  শুরু হওয়া ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com