শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

প্রতি তিব্বতি পরিবার থেকে এক জন করে সেনা তৈরি, সীমান্ত সুরক্ষায় বড় সিদ্ধান্ত চিনের

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৭.৫৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

প্রত্যেক তিব্বতি পরিবার থেকে এক সদস্যকে পিপলস লিবারেশন আর্মিতে পাঠানো বাধ্যতামূলক করল চিন। নিয়ন্ত্রণ রেখায় ভারতের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই সামরিক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিংয়ের দেশ। সূত্রের খবর, এখন তিব্বতি যুবকদের ‘আনুগত্য পরীক্ষা-র কাজ চলছে। এরপরই হবে নিয়োগ।

লাদাখ এবং অরুণাচল প্রদেশের মতো চরম আবহাওয়া সম্পন্ন এলাকার নিয়ন্ত্রণ রেখায় নিজেদের সামরিক শক্তি শক্ত করতেই এই পদক্ষেপ নিয়েছে চিন। ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় লড়াই করার জন্য তিব্বতিদের তাদের প্রশিক্ষণ দিচ্ছে চিন।

সূত্রের খবর, আমরা গোয়েন্দাদের থেকে তথ্য পেয়েছি যে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর জন্য চিনা সেনাবাহিনী তিব্বতি যুবকদের নিয়োগ করছে এবং আগামী অভিযানের জন্য প্রস্তুত করার জন্য নিয়মিত অনুশীলন করে চলেছে। এও জানা গিয়েছে চিনা ভাষা শেখা এবং চিনা কমিউনিস্ট পার্টির আধিপত্য স্বীকার করা ও আনুগত্য কতটা রয়েছে যুবকদের তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

ওয়াকিবহাল মহলের মতে, পাহাড়ে সেনা মোতায়েনের জন্য চিনের বিশেষ মাথা ব্যথা থাকবে না। সেনাবাহিনীর উপর চাপও কমবে। তিব্বতি যুবকরা চিনা সেনাবাহিনীর জন্য একাধিক সুবিধা নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। প্যানগং লেক যখন দখল করেছিল চিনারা সেই সময় চিনা আগ্রাসন অবাক করেছিল বিশ্বকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com