শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭.৪৬ পিএম
  • ৪৭ বার পড়া হয়েছে

দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ রোববার সকাল ৯টা থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক; অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর এবং অধ্যাপক ডা. মোঃ জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি, সংসদ সদস্য, গাজীপুর-২ আসন; এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, সংসদ সদস্য, গাজীপুর-৩ আসন এবং অধ্যাপক ডাঃ ফোয়ারা তাসমীম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সহকারী পরিচালক (প্রশাসন) ।

শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের এই বিশেষ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আপনার শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে সময়মতো টিকা নিশ্চিত করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com