সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭.৫১ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা অনুমতিবিহীন একটি ড্রোন জব্দ করেছে।

আজ বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে বিমানবন্দরের ভিআইপি পোল গেটের কাছে ভিডিও ধারণের সময় ড্রোনটি জব্দ করা হয়। ওই সময় সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল দেশে ফিরছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতি ২০২০ অনুযায়ী বিমানবন্দর এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন পরিচালনা কঠোরভাবে নিষিদ্ধ।

জব্দ করা ডিভাইসটি একটি ডিআইজেআই ম্যাভিক ৪ প্রো হিসেবে শনাক্ত করা হয়েছে, যা পেশাদার মানের ভিডিও ধারণে সক্ষম একটি উচ্চমানের ড্রোন।

বেবিচক জানিয়েছে, অপারেটরের কাছে বিমানবন্দর এলাকার ভেতরে ড্রোন পরিচালনার জন্য কোনো পূর্বানুমতি ছিল না।

নীতিমালা অনুযায়ী, উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমান পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন প্রতিরোধের লক্ষ্যে বিমানবন্দরসমূহকে অত্যন্ত সংরক্ষিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বেবিচক আরো জানিয়েছে, এ ধরনের অনুমতিবিহীন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সার্বিক বিমানবন্দর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে বিদ্যমান নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com