মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান চালিয়ে ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৪১ হাজার ৭০০ লিটার ডিজেল এবং ১ হাজার ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। , ১০৭টি মামলা দায়ের করা হয় এবং ২ জনকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এই অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন বলেও জানানো হয়।

কোথাও অনিয়ম লক্ষ্য করা গেলে বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com