বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

টোকিও অলিম্পিক গেমসের ফুটবলের কোয়ার্টার ফাইনাল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১২.১৭ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

টোকিও অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলের গ্রুপ পর্ব শেষ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে মেক্সিকো। তাদের সঙ্গে পরের ধাপে উঠেছে স্বাগতিক জাপান, ব্রাজিল, নিউ জিল্যান্ড, স্পেন, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট ও মিশর। বাদ পড়েছে ফেভারিট হিসেবে প্রতিযোগিতা শুরু করা জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনা।

‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে  খেলা শেষ করেছে মেক্সিকো। তারা খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর ফ্রান্সকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাপান। শেষ আটে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ নিউ জিল্যান্ড।

টানা দ্বিতীয় অলিম্পিক স্বর্ণপদকের মিশনে এখনও টিকে আছে ব্রাজিল। সৌদি আরবকে হারিয়ে চ্যাম্পিয়ন হিসেবে ‘ডি’ গ্রুপের খেলা শেষ করেছে তারা। গতবারের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘সি’ গ্রুপের রানার্স আপ মিশরকে। আর্জেন্টিনার সঙ্গে ড্র করে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে ‘সি’ গ্রুপের সেরা দল স্পেন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আইভরি কোস্টকে।

সবগুলো ম্যাচ হবে ৩১ জুলাই। রিফুর মিয়াগি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে স্পেন ও আইভরি কোস্ট। কাশিমায় পরের ম্যাচ জাপান বনাম নিউ জিল্যান্ডের। সন্ধ্যায় ইয়োকোহামার নিশানকায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো এবং সাইতামা স্টেডিয়ামে ব্রাজিল খেলবে মিশরকে।

কোয়ার্টার ফাইনাল:

স্পেন-আইভরি কোস্ট

জাপান-নিউ জিল্যান্ড

ব্রাজিল-মিশর

দক্ষিণ কোরিয়া-মেক্সিকো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com