বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫.৫৭ পিএম
  • ০ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর ইউসুফ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে বড় বালুয়া গ্রামের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গত তিনদিন পূর্বে বড় বালুয়া গ্রাম থেকে ইউসুফ নিখোঁজ হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকায় মাইকিং করেও কোনো খোঁজ না পেয়ে ইউসুফের সৎ বাবা উজ্জ্বল হোসেন সোনাতলা থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার সকালে গ্রামের ধানখেত থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সেখানে একটি শিশুর অর্ধগলিত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিশুর মা রিনি বেগম গায়ের শার্ট দেখে নিজের সন্তানকে শনাক্ত করেন। ইউসুফ রিনি বেগমের প্রথম স্বামীর সন্তান। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর বড় বালুয়া গ্রামের উজ্জ্বল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। ইউসুফ রিনি বেগমের সঙ্গে উজ্জ্বলের বাড়িতেই থাকত।

এ ব্যাপারে সোনাতলা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com