বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬.০১ পিএম
  • ০ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়টা রোনালদোর জন্য বেশ অস্থিরতার মধ্যেই কেটেছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে আন্তর্জাতিক বিরতির মাঝপথেই ক্যাম্প ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এ মহাতারকার দাবি, কোচ তাঁকে নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন।

তবে পরিস্থিতি যাই হোক, নিজের সামর্থ্য নিয়ে কখনোই আত্মবিশ্বাসের কমতি ছিল না রোনালদোর। সম্প্রতি রোনালদোর একটি সাক্ষাৎকার প্রচার করেছে সিএনএন। সেই সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছেন, পেলে-মারাদোনাকে ছাড়িয়ে সর্বকালের সেরা ফুটবলার তিনিই!

তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ টেলিভিশন লা সেক্সতার সঙ্গে আলাপকালে নিজেকে সেরা দাবি করেছিলেন রোনালদো। ওই সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমি এখন যে ফর্মে আছি, যে গোলগুলো করছি, মানুষ সেগুলোর যথাযথ মূল্যায়ন করছে না।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এরই মধ্যে ৯৮১ গোল করেছেন রোনালদো। আর মাত্র ১৯ গোল হলেই প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুয়ে ফেলবেন রোনালদো। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো মনে করেন, পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলছে।

এ প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি, ব্যস— এ নিয়ে আর কোনো কথা নেই। পরিসংখ্যানই সব বলে দিচ্ছে। যদি ১ হাজার গোলে পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ একটা অর্জন, একটা লক্ষ্য পূরণ। তবে আমি অনেক দূরের কথা ভেবে এগোই না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com