রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চৌদ্দগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৫ টি গরুর মৃত্যু,

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮.২৪ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা -প্রতিনিধি:) কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকাল ৯.৩০ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, সোমবার সকালে বিজয়পুর গ্রামের মৃত: সৈয়দ আলীর ছেলে মো: ফরিদ মজুমদার (৬০) গরুগুলোকে নিয়ে বাড়ীর পাশে নীলক্ষি জলায় ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় নোয়াবাজার-বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার নিচের দিকে ঝুলে থাকে, হঠাৎ করে বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই ওই পাঁচটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পাঁচটি গরুর আনুমানিক দাম প্রায় ৪ লাখ টাকা। গরুর মালিক মো: ফরিদ মজুমদার বলেন, গরুগুলো সামনে ছিল আমি পেছন পেছন যাচ্ছিলাম। আমি কিছু বুঝে উঠার আগেই পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। আমার আর কোন সম্পদ নেই, আমার সব কিছু শেষ। সরকারি ভাবে কোন অনুদান দিলে আমি উপকৃত হবো। কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার জানান, রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার মেরামতের সময় সঠিক ভাবে মেরামত না করায় ঝুলে থাকা তারে পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আছে বলে তিনি জানান। মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম জানান, মিয়াবাজার ফিডারের আওতায় বিজয়পুর এলাকায় “বিজয়পুর-নীলক্ষি কৃষক সমবায় সমিতি” এর পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগের তার ওভার লোডের কারনে ক্রসআর্ম থেকে তার ঝুলে যায়। ঝুলে থাকা তারে পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এটা নিছক একটি দুর্ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com