রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দিনাজপুর ফুলবাড়ীতে লকডাউন কার্যকরে তৎপর উপজেলা প্রশাসন

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৬.১৬ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে লকডাউনের ৪র্থ দিন পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় শনিবার ০৮টি মামলা ৩ হাজার ৫০০ টাকা জরিমানা ও রবিবার ৩৮টি মামলা ও ৯ হাজার ১০০টাকা সর্বমোট ১২ হাজার ৬০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ সেনাবাহিনীর সমন্বয়ে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজ উদ্দিন জানান, চলমান লকডাউনের সরকারি বিধি নিষেধ অমান্য করে অনেকেই রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন। এ সময় তিনি ও সহকারী কমিশনার (ভূমি) সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারনে বাহিরে ঘোরা-ফেরা করার অপরাধে শক্রবার থেকে আজ রবিবার পযন্ত মোট ২৫ মামলা দায়ের করে ৬ হাজার ৮০০ শত টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com