রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে বুদ্ধিপ্রতিবন্ধি নারী ধর্ষনে সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৪.৩৭ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার উপজেলা বারেরা গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধি নারী তার সন্তানের পিতৃপরিচয়ের দাবীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১,অভিযান চালিয়ে মো.সোহাগ (২৫) নামের ধর্ষককে গ্রেফতার করেছেন। রোববার সকালে কুমিল্লা র‌্যাব-১১’র সিপিসি-২’র উপ-পরিচালক কোম্পানীর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য প্রকাশ করা হয়। র‌্যাব সৃত্রে জানা যায়- গত ১৫ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ পর্যন্ত একই গ্রামের মফিজ’র ছেলে ধর্ষক মোঃ সোহাগ(২৫) বিভিন্ন সময়ে ওই বুদ্ধিপ্রতিবন্ধি নারীকে ধর্ষন করার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। ওই ঘটনায় ১২ জুলাই ২০২১ইং তারিখ শনিবার ভোরে নিজবাড়িতে এক ফুটফুটে শিশু পুত্রের জন্ম দেয় ওই বুদ্ধিপ্রতিবন্ধি নারী। নবজাতক শিশুটির পিতৃপরিচয় না মিললে প্রতিবেশীরা তার নাম রাখেন- আল্লাহর হাওলা’ সন্তান। তবে বুদ্ধিপ্রতিবন্ধি নারী সন্তান জন্ম নেওয়ার পর শিশুটির পিতৃপরিচয় দাবীতে সমাজপতিদের দ্বারে ধর্ষক মোঃ সোহাগকে দায়ী করে পিতৃপরিচয় বলাবলি করে আসলেও, সে ওই দায়ভার অস্বীকার করেন। এমনকি ধর্ষকের পরিবার থেকে পিতৃপরিচয় দাবী আমলে না নিলে শিশুটি জন্মের ১৪ দিনপর বুদ্ধিপ্রতিবন্ধি নারী পরিবারের পক্ষে গত ২৪ জুলাই ২০২১ইং শনিবার র‌্যাব- ১১,সিপিসি-২ এর নিকট অভিযোগ দায়ের করেন। র‌্যাব-১১, ওই তারিখই তাৎক্ষণিক ভাবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারেরা গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ সোহাগ(২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিগাসাবাদে বিভিন্ন সময়ে ধর্ষণ এবং তার ধর্ষণের ফলে উক্ত নারী গর্ভবতী হওয়া ও সন্তান প্রসবের বিষয়টি স্বীকার করেন। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়। (মামলা নাম্বার- ২১। তারিখ- ২৫/০৭/২০২১ইং)। এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান জানান- রোববার সকালে ওই গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com