রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঢাকামুখি ফ্লাইটে ২১ যাত্রীর কাছে টিকিট বিক্রি করেছে ইউএস বাংলা

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৯.৫৬ পিএম
  • ৫২০ বার পড়া হয়েছে

বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকার মধ্যেও নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকামুখি ফ্লাইটে ২১ যাত্রীর কাছে টিকিট বিক্রি করেছে ইউএস বাংলা এয়ারলাইনস।  বিমানবন্দরেই ঢুকতে দেয়া হয়নি যাত্রীদেরকে। পরে  ফিরে যান তারা।

শুক্রবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে ঢাকায় আসতে ফ্লাইটে উঠতে আন্দোলন করেও কোনো লাভ হয়নি। পুলিশ এসে বিমানবন্দর ছাড়া করে তাদের।

সরকার ঘোষিত ১৪ দিনের ‘সবচেয়ে কঠোর’ লকডাউনে অন্য সব গণপরিবহনের মতো বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইটও। আগামী ৫ আগস্ট পর্যন্ত থাকছে এই ব্যবস্থা।

শুধুমাত্র বিদেশগামীদের জন্য অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক কানেক্টিং ফ্লাইট চালাচ্ছে দেশি এয়ারলাইন্সগুলো। এই ফ্লাইটে তারাই টিকেট পাবেন যাদের কাছে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট রয়েছে। আর এই ফ্লাইটেই অভ্যন্তরীণ রুটের টিকিট বিক্রি করেছিল ইউএসবাংলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com