রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৮.৫২ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): শুক্রবার (২৩ জুলাই) গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ আবু সাঈদ(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে জেলার ফুলবাড়িয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আব্দুল গণির ছেলে।
কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে আটককৃত আবু সাঈদ জানান নেত্রকোনার দুর্গাপুর থেকে বিক্রির জন্য ফেনসিডিলগুলো আনা হয়েছিল। তার
মোটরসাইকেলে পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম শিবলু (৩৫)। তার বাড়ি ময়মনসিংহ মহানগরের আকুয়া এলাকায়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, আটককৃত আবু সাঈদকে
উদ্ধারকৃত আলামতসহ মোবাইল কোর্ট আদেশে গৌরীপুর থানায় প্রেরন করা হয়েছে তার বিরুদ্ধে নিয়মিত নিয়মিত
মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ।
গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ী আটক ও ফেনসিডিল
উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com