সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে  হত্যা চেষ্টা । 

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৬.৩১ পিএম
  • ৮৯১ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে  কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল সন্ত্রাসেরা।
বৃহস্পতিবার (২২ জুলাই ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ০৭ নং সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া বাজারে রহিমের দর্জির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত নিজাম মীর(৫৫)উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের(ইউপি) সদস্য।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান ছয়টা মোটরসাইকেল যোগে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনির নেতৃত্বে অতর্কিত নিজাম মীর এর উপরে হামলা করে কুপিয়ে যখম করে। এ সময় জনতা তাদের গন ধোলাই দেয়। এবং নিজাম মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত নীজাম মীর জানান, সন্ধ্যায় প্রতিবেশী  ফারুক আকন মোবাইল ফোনে আমাকে কবিরাজপাড়া বাজারে আসতে বলে, আমি বাজারে আসি।কিছু বুঝো উঠার আগেই রহিম মিয়ার দর্জির দোকানের সামনে বসে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন (৩০)এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনি(২২) আমার গলাতে বগি দা দিয়ে কোপ দেয়। এ সময় আমি লাফ দিলে আমার বাঁম হাতের কনুই এর উপর কোপ লাগে। আমার নাত জামাতার সাথে তাদের দ্বন্দ্ব ছিল আমি সেটা মীমাংসা করে দিয়েছিলাম।

তালতলী হাসপাতালের ডাঃ দিলিপ রায় জানান, আহত ব্যাক্তির কোপের ক্ষত অনেক গভীরে পড়েছিল চামড়ার নিচেও আরো দুটি সেলাই করতে হয়েছে।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে আমতলী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি  নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তালতলী থানায় এখন পর্যন্ত অভিযোগ করেনি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com