মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এবার ঈদেও বিটিভিতে বিশেষ সিসিমপুর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৪.৪০ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলাদেশ টেলিভিশনে এবার ঈদেও ছোট্টবন্ধুদের জন্য থাকছে ৩ পর্বের বিশেষ সিসিমপুর। ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন বেলা ১টা ৫ মিনিটে এবং ঈদের তৃতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। বিশেষ এই আয়োজনে অংশ নেবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, শিকু; টুকটুকি ও ইকরি এবং তাদের সঙ্গে থাকবে শিশু বন্ধু হাসিন, জান্নাত, আদ্রিক, অদিতি, প্রাঙ্গণ ও আনিশা। তারা সবাই যে যার ঘরে বসে নিরাপদ থেকে অনলাইনে পরস্পরের সাথে যুক্ত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। ঈদের প্রথম দিনের অনুষ্ঠানে টুকটুকির কাছ থেকে জানা যাবে ঈদ সম্পর্কে। ঈদ আসলে কী? এছাড়াও জানা যাবে- ধর্ম যার যার হলেও উৎসব কিন্তু সবার। তাই ঈদও সবার উৎসব! এই পর্বে ছোট্টবন্ধুরা বিনোদন আর তথ্যের মাধ্যমে ‘সাংস্কৃতিক বৈচিত্র্য’ সম্পর্কে ধারণা পাবে। ঈদের দ্বিতীয় দিন কুইজের ডালি নিয়ে হাজির হবেন সবার প্রিয় উপস্থাপক শিকু। এ পর্বের পুরোটা জুড়েই থাকবে ‘ঐতিহ্যবাহী মজার খাবার’ নিয়ে প্রশ্নোত্তর পর্ব। যা থেকে ছোট্ট বন্ধুরা দেশের নানা ঐতিহ্যবাহী মজার মজার খাবার সম্পর্কে জানতে পারবে। এছাড়া হালুম-রায়ার স্বাস্থ্যক্লাবের ভিডিও থেকে আরও জানা যাবে খাবারের বৈচিত্র্য আর পুষ্টিগুণ সম্পর্কেও। ঈদের তৃতীয় দিন বিশেষ আয়োজনের শেষ পর্বে হালুমের উপস্থাপনায় ‘হরেক রকম’ বিষয়টি আসলে কী তা জানা যাবে। এই পৃথিবীতে অনেক রকম জিনিস আছে। আছে মানুষ, আছে পশু-পাখি, আছে গাছপালা। কিন্তু এই সবকিছু কি দেখতে এক রকম? না! সিসিমপুরের বন্ধু হালুম৷ ‘হরেক রকম’ বিষয়টি ‘হরেক রকম’ বিনোদন আর তথ্যের মাধ্যমে তুলে ধরবে বন্ধুদের সামনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com