সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

১৩৬ বোতল ভেজাল মদ ও ভেজাল মদ তৈরির উপকরণসহ দুইজন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৭.৩৮ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ১৩৬ বোতল ভেজাল মদ ও ভেজাল মদ তৈরির উপকরণসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলমগীর হোসেন ও মোঃ শফিকুল ইসলাম।

তাদেরকে ১৮ জুলাই, ২০২১ রবিবার বিকাল পাঁচটায় বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

 

গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম আজ সোমবার (১৯ জুলাই, ২০২১) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, গোয়েন্দা পুলিশের নিকট তথ্য আসে যে বনানীর একটি বাসায় ভেজাল মদ তৈরি হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ১৮ জুলাই গোয়েন্দা রমনা বিভাগের দুটি টিম বনানী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে।

অভিযানে বনানীর ওই বাসা থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্রান্ডের ১৩৬ বোতল বিদেশী ভেজাল মদ ও বিপুল পরিমাণ ভেজাল মদ তৈরির উপকরণ। গ্রেফতার করা হয় আলমগীর ও শফিকুলকে।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা চাই আবারও যেন বাড্ডার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। আসুন আমরা সকলে সচেতন হই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com