রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্কিপক্স

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ২.৫০ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

করোনার দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় আঘাতের আতঙ্কে কাঁপছে আমেরিকা-সহ গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নয়া মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্কিপক্স।

টেক্সাসের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সম্প্রতি নাইজেরিয়া থেকে যিনি ফিরেছিলেন। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে বিমান বন্দর ও স্বাস্থ্য দফতরকেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। গত ৮ জুলাই নাইজেরিয়া থেকে আটলান্টা এবং ৯ জুলাই আটলান্টা থেকে ডালাসগামী বিমানে সফররত কোন কোন যাত্রী আক্রান্তের সংস্পর্শে এসেছে, সেই খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি, আতঙ্কিত না হওয়ার উপদেশ দিয়েছে প্রশাসন। শেষবার ২০০৩ সালে আমেরিকায় মাঙ্কিপক্স এর প্রাদুর্ভাব দেখা যায়। যাতে আক্রান্ত হন ৪৭ জন।

করোনার মতোই মাঙ্কিপক্স হল একটি ভাইরাসবাহিত রোগ। পশুদের শরীরে এই ভাইরাস থাকে। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই মানুষের শরীরে এই ভাইরাস ঢুকে পড়ে। এর থেকে বাঁচার একমাত্র উপায় মাস্ক পরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকায় এই রোগ দেখা যায়। সাধারণ পক্সের মতোই এই ভাইরাসের ফলেও শরীরে লাল গুটি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com